Friday, 7 October 2016

বদরুলে সন্ত্রাসী কান্ডে জাতি হতবাক : জাকারিয়া আহমদ

সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী ডিগ্রি ২য় বর্ষ ফাইনাল পরিক্ষার্থীকে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী নরপিশাচ বদরুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়েছেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।
তিনি বলেন, সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দিবালোকে একজন ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা সত্যিই দুখজনক। বদরুলে এমন সন্ত্রাসী কান্ডে জাতি হতবাক হয়েছে এবং এই ঘটনা দেশ ও জাতির জন্য কলঙ্ক বয়ে এনেছে। শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে সকল ধরণের সন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বিশেষ করে সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উদ্যোগের ফলে সিলেটে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা আরো জোরদার হবে বলে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ মনে করেন।

Thursday, 6 October 2016

এমসি কলেজ ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের অবরোধ, বিক্ষোভ

img_1948 স্টাফ রিপোর্টার: এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসা সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তারের উপর বর্বর হামলার প্রতিবাদে টিলাগড় পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করছে এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে হামলাকারী বদরুলের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে টিলাগড় পয়েন্টে এসে সড়ক অবরোধ করে তারা। এ সময় সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে খাদিজার উপর হামলার প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সিলেট সরকারি মহিলা কলেজেও। সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে খাদিজার হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ক্যাম্পাসের পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রেম প্রত্যাখ্যাত হওয়া শাবি ছাত্র বদরুল আলম এলোপাথাড়ি কুপাতে থাকে খাদিজাকে। পরে উপস্থিত শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে বদরুলকে পুলিশের কাছে তোলে দেয়। বদরুল শাবি ছাত্রলীগের সহসম্পাদক।
গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।img_1951
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মাসুক মিয়ার মেয়ে খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে লজিং থাকত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। সেখানে থাকাকালে মেয়েটির কাছে প্রেম নিবেদন করে সে। নার্গিস বারবার প্রত্যাখ্যান করে। বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে শিক্ষার্থীদের সামনে দা দিয়ে কোপাতে থাকে বদরুল। প্রত্যক্ষদর্শী লোকজন নার্গিসের চিৎকার শুনে এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে এবং বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

সভাপতি সাঈদের উপস্থিতিতে খাদিজার মানববন্ধনে ছাত্রদলের দু’গ্রুপের মারামারি

dsc_0346
স্টাফ রিপোর্টার : সিলেটে মানববন্ধনে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবীতে মানববন্ধনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ সময় শহীদ মিনার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে এবং সাধারণ জনগণ ছুটাছুটি করতে দেখা যায়।
mus
জানা যায়, বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের সিনিয়র ও জুনিয়র নেতাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা উচ্চস্বরে ডাকাডাকি ও একে অন্যের সাথে হাতাহাতি শুরু করে। জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের উপস্থিতিতে নেতাকর্মীরা হাতাহাতি ও মারামারি করে। তখন আইনশৃঙ্খলা বাহীনি ও দলের সিনিয়র নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
dsc_0599-copy
প্রায় ঘন্টাখানিক সময় পর্যন্ত জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্টে যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণের।
এব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাইনের সারিবদ্ধতা নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু কোন ধরণের অপ্রীতিকার ঘটনা ঘটে নি।
এ ঘটনার ব্যাপারে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

বদরুলের ফাঁসির আহবান জানালেন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল ওদুদ

সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী ডিগ্রি ২য় বর্ষ ফাইনাল পরিক্ষার্থীকে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী নরপিশাচ বদরুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়েছেন এম.এম মোক্তাদির ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল ওদুদ।
00
এক প্রেস বার্তায় তিনি বলেন, প্রকাশ্যে দিবালোকে একজন ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করা দেশ ও জাতির জন্য কলঙ্ক বয়ে এনেছে। শিক্ষাঙ্গনকে কলংকমুক্ত করতে সন্ত্রাসী বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এক বদরুল সারা জাতিকে কলঙ্কিত করেছে। তাকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যা দেখে আর কোন সন্ত্রাসী বদরুলের মতো এধরণের ঘৃণ্য কাজ করার সাহস না পায়।

বদরুলে সন্ত্রাসী কান্ডে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী : জাকারিয়া আহমদ

সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী ডিগ্রি ২য় বর্ষ ফাইনাল পরিক্ষার্থীকে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী  বদরুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়েছেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।
তিনি বলেন, সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দিবালোকে একজন ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা সত্যিই দুখজনক। বদরুলে এমন সন্ত্রাসী কান্ডে জাতি হতবাক হয়েছে এবং এই ঘটনা দেশ ও জাতির জন্য কলঙ্ক বয়ে এনেছে। শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে সকল ধরণের সন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বিশেষ করে সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উদ্যোগের ফলে সিলেটে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা আরো জোরদার হবে বলে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ মনে করেন।

সিলেট এমসি কলেজে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

স্টাফ রিপোর্টার : সিলেট এমসি কলেজে সন্ত্রাসী হামলায় এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত খাদিজা বেগম নার্গিস সিলেট সরকারী মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার্থী (২২)। সে সিলেটের জালালাবাদ থানার আউশা গ্রামের মাসুক মিয়ার মেয়ে। বর্তমানে সে ওসমানী মেডিকেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টায় এমসি কলেজের পুকুরপাড়ে শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল ইসলাম নার্গিসের শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাত করে।
dsc_0244সে পালিয়ে যাওয়ার সময় তাকে আশপাশের লোকজন ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে বর্তমানে ওসমানী মেডিকেল ৩য় তলায় পুলিশের হাতে আটক অবস্থায় চিকিৎসাধীন আছে। আটককৃত বদরুল ছাতক উপজেলার মুনিরজ্ঞাতি গ্রামের বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক নার্গিসের সাথে থাকা আরেক মেয়ে ওসমানী মেডিকেলে সাংবাদিকদের জানান, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন। ঘটনার দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করেছেন। কয়েকজন ছেলে এ ঘটনার সাথে জড়িত আছে বলে তিনি অবগত করেন।
এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি শাহাজালাল মুন্সির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বদরুলে সন্ত্রাসী কান্ডে জাতি হতবাক : জাকারিয়া আহমদ

সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী ডিগ্রি ২য় বর্ষ ফাইনাল পরিক্ষার্থীকে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী নরপিশাচ বদরুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়েছেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।
তিনি বলেন, সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দিবালোকে একজন ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা সত্যিই দুখজনক। বদরুলে এমন সন্ত্রাসী কান্ডে জাতি হতবাক হয়েছে এবং এই ঘটনা দেশ ও জাতির জন্য কলঙ্ক বয়ে এনেছে। শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে সকল ধরণের সন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বিশেষ করে সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উদ্যোগের ফলে সিলেটে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা আরো জোরদার হবে বলে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ মনে করেন।

সম্পাদকমন্ডলীর সভাপতি :মো.মোজ্জাহের আলী নর্বিাহী সম্পাদক:মো মনিরুজ্জামান রনি নহোর র্মাকটে জন্দিাবাজার,সলিটে। ০১৭১২৪৫৪৮৮৫৫ crimenewssylhet@gmail.com