এদিকে খাদিজার উপর হামলার প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সিলেট সরকারি মহিলা কলেজেও। সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে খাদিজার হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ক্যাম্পাসের পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রেম প্রত্যাখ্যাত হওয়া শাবি ছাত্র বদরুল আলম এলোপাথাড়ি কুপাতে থাকে খাদিজাকে। পরে উপস্থিত শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে বদরুলকে পুলিশের কাছে তোলে দেয়। বদরুল শাবি ছাত্রলীগের সহসম্পাদক।
গুরুতর আহত খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মাসুক মিয়ার মেয়ে খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে লজিং থাকত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। সেখানে থাকাকালে মেয়েটির কাছে প্রেম নিবেদন করে সে। নার্গিস বারবার প্রত্যাখ্যান করে। বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে শিক্ষার্থীদের সামনে দা দিয়ে কোপাতে থাকে বদরুল। প্রত্যক্ষদর্শী লোকজন নার্গিসের চিৎকার শুনে এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে এবং বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।






0 comments:
Post a Comment