সিলেট
সরকারী মহিলা কলেজ ছাত্রী ডিগ্রি ২য় বর্ষ ফাইনাল পরিক্ষার্থীকে সিলেট এমসি
বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী
নরপিশাচ বদরুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়েছেন এম.এম মোক্তাদির
ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী
কমিউনিটি নেতা আব্দুল ওদুদ।
এক প্রেস বার্তায় তিনি বলেন, প্রকাশ্যে
দিবালোকে একজন ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করা দেশ ও জাতির জন্য
কলঙ্ক বয়ে এনেছে। শিক্ষাঙ্গনকে কলংকমুক্ত করতে সন্ত্রাসী বদরুলকে
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এক বদরুল সারা জাতিকে কলঙ্কিত করেছে। তাকে
এমন শাস্তি দেওয়া প্রয়োজন যা দেখে আর কোন সন্ত্রাসী বদরুলের মতো এধরণের
ঘৃণ্য কাজ করার সাহস না পায়।






0 comments:
Post a Comment